ফতুল্লায় গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা
ফতুল্লার দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির কাছে হারুনুর রশিদ নামে এক গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ দেওভোগ নাগবাড়ি এলাকার কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া শরিফ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আশরাফ আলী জানান, হারুনুর রশিদ তার পূর্ব পরিচিত। তিনি চানমারী এলাকায় অবস্থিত ‘এআরএস’ গার্মেন্টে কাজ করতেন। বুধবার ভোর সাড়ে ৩টায় নাইট ডিউটি শেষে গার্মেন্ট থেকে বের হয়ে শহরের ২নং রেলগেট এলাকায় আসেন হারুনুর রশিদ। এসময় তিনি আমার রিকশায় করে বাসায় যাচ্ছিলেন।
মেয়র আইভীর বাড়ির কাছাকাছি মসজিদের সামনে আসামাত্র তিন যুবক অপর একটি ইজিবাইক দিয়ে আমার রিকশা আটক করে। এক পর্যায়ে মেয়র আইভীর বাড়ির দিকে টেনেহিঁচড়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে দু’জন হারুনকে ধরে আরেকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের বাবা শরিফ উদ্দিন জানান, রিকশাচালক আশরাফ আলী বাসায় এসে খবর দিলে বাড়ির সবাউ ঘটনাস্থলে গিয়ে হারুনুর রশিদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। এরপর তাৎক্ষণিক তাকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে হারুন বড়। এক বছর হয় হারুনুর রশিদ বিয়ে করেছেন। তার স্ত্রী মনিরা আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা। হারুনুর রশিদের উপার্জনে সংসার চলে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













