ফতেপুরে ৭-৮ জঙ্গি নিহত, অভিযান শেষ : পুলিশ


মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অপারেশন হিটব্যাক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ভেতরে থাকা জঙ্গিদের মৃতদেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কত জঙ্গি ভেতরে ছিল সেটা নিশ্চিতভাবে না বলা গেলেও ৭ থেকে ৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে।
আজ অভিযান শুরুর পর বেলা ১১টা ৫১ মিনিটে নাসিরপুরের জঙ্গি আস্তানার কাছ থেকে দুটি গুলির শব্দ শোনা যায়।
সাত মিনিট পর বেলা ১১টা ৫৮ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত টানা গুলির শব্দ ভেসে আসে।
দুপুর ১২টা ৫৫ মিনিটে একটা বিকট বিস্ফোরণের শব্দ হয়। বেলা ১টা ৩ মিনিট থেকে ১টা ৮ মিনিট পর্যন্ত আবার টানা গুলির শব্দ শোনা যায়।
গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ।
পৌর এলাকার বড়হাটের অন্য জঙ্গি আস্তানা এখনও ঘেরাও করে রাখা হয়েছে। প্রস্তুতি ও পরিকল্পনা শেষে সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













