ফরিদপুরে বাসচাপায় নিহত ১, আহত ৭
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালীতে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মিশাল (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো সাত যাত্রী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পরীক্ষিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে তুহিন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিশাল মারা যান। দুর্ঘটনায় আরো সাতজন আহত হন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক হলেও পালিয়ে গেছে এর চালক।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













