ফুলপুরে আ.লীগের ইফতার মাহফিল পণ্ড


ময়মনসিংহে অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে আওয়ামী লীগের একাংশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান পণ্ড করে দেয়ার অভিযোগ ছাত্রলীগের নেতা- কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার জেলার ফুলপুর পৌর শহরের হাজি রোডে।
স্থানীয়রা জানায়, সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ আয়োজিত ইফতার মাহফিলে হামলা করে পণ্ড করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঘটনাস্থলে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুল হক উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা আজান শুরু হওয়ার ১৫ মিনিট আগেই দাউ-লাঠি নিয়ে থালা বাসন ভাঙচুর করেন। এসময় তারা ইফতারের খাবার সামগ্রী তছনছ করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













