বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে বাংলাদেশি এক গরু চোরাকারবারী মারাত্নক আহত হয়েছেন। তার নাম আজিদুল হক (৩২)। তিনি উপজেলার বালারহাটের ধুলারকুটি গ্রামের হাসেন আলীর ছেলে। গতকাল দিবাগত রাত ১ টার দিকে ধুলারকুটি সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

আহতের পিতা হোসেন আলী, এলাকাবাসী ও বিজিবি জানায়, ওই সীমান্তের ভারতের কোচবিহার জেলার খারিদা হরিদাস-নারায়ণগঞ্জ এলাকা দিয়ে ভারতের একটি গরু চোরাকারবারী দলের সহায়তায় বাংলাদেশের ৮-১০ গরু চোরাকারবারী গরু নিয়ে দেশে ঢোকার চেষ্টা করছিল। তারা সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করা মাত্র ভারতের ১২৪- নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কপাল, চোখ ও উরুতে বুলেট বিদ্ধ হয়ে আজিদুল মারাত্নক আহত হন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। আজিদুলের পরিবার জানায়, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে ৪৫ বিজিবি কুড়িগ্রামের শিমুলবাড়ী কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি আরো কোনো ব্যক্তি আহত হয়েছেন কিনা। সীমান্তে বিজিবির টহল জোড়দার করা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে চোরাকারবারী দিনের বেলাই এ সুযোগ নেয়। এত ঘন কুয়াশা যে ১০ হাত দূরের বস্তু ভালোভাবে দেখা যায় না।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত