ফেসবুকে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য করে গ্রেফতার হলেন দুই যুবক
বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চপল পোদ্দার (২৫) ও মাঞ্জারুল হাসান পলাশ (৩০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক চপল পোদ্দার মোড়েলগজ্ঞের স্বপন কুমার পোদ্দারের ছেলে এবং মাজহারুল হাসান পলাশ একই এলাকার মান্নান সিকদারের ছেলে।শুক্রবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় রাতেই থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে ফেসবুকের ওই ঘটনাটি কম্পিউটারে প্রিন্ট করে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোড়েলগজ্ঞ বাজারের কম্পিটার কম্পোজ ও ফটোকপির দোকান থেকে কম্পিউটারটিও রাতে পুলিশ জব্দ করেছে।
মোড়েলগজ্ঞ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক চপল পোদ্দার ও পলাশ ফেসবুকে পবিত্র কোরআনের আয়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সেটি বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। শুক্রবার রাতে ওই মন্তব্যের পৃষ্ঠাটি সাংবাদিক খোকনের কম্পিউটার থেকে প্রিন্ট করে কয়েকশ` কপি তারা শহরে ছেড়ে দেয়। এ ঘটনায় শহরে উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে চপল ও পলাশকে আটক ও সাংবাদিক খোকনের কম্পিউটারটি জব্দ করে। তবে ওই কম্পিউটার দোকানের মালিক সমকালের উপজেলা প্রতিনিধি ফজলুল হক খোকনের এ বিষয়ে কোনো সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে পাওয়া যায়নি বলে ওসি জানান। রাত ২টায় আটক ওই দুই যুবককে পুলিশ পাহারায় বাগেরহাট সদর থানায় স্থানান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













