মাঠে মিলল কিশোরীর মরদেহ


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের মাঠ থেকে শিরিন আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
শিরিন আক্তার উপজেলার উত্তর খেতাছিড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
জানা গেছে, সোমবার শিরিন আক্তার ও তার বড় বোন কাজল বেগম দক্ষিণ খেতাছিড়া গ্রামে তাদের বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে শিরিন বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিছু সময় পর কাজল একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে মাঠে শিরিনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাজল জানায়, প্রাইভেট পড়তে যাওয়ার জন্য শিরিন একটু আগে বের হয়। আধা ঘণ্টা পর একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে ওর মরদেহ পড়ে থাকতে দেখি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশে ওই সময় কয়েকটি গরু ছিল। জিজ্ঞাসাবাদের জন্য গরুর মালিককে আটক করা হয়েছে বলে ওসি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













