ফোনে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা


চাঁদপুরের কচুয়া উপজেলায় রাব্বী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মোবাইলে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুরে স্থানীয়রা রাব্বীর মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত রাব্বীর বাড়ি উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামে।
রাব্বীর মা দেলোয়ারা বেগম জানান, ‘শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাব্বী ভাত খাচ্ছিল। তখন কে যেনো ফোন করেছিল। ভাত খেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। জিজ্ঞাসা করেছিলাম কে ফোন করেছিল। উত্তরে সে কিছুই বলেনি। আসছি বলে চলে গেল।’
রাব্বী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা আরিফ হোসেন কাতার প্রবাসী।
স্থানীয় বাসীন্দাদের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘রাব্বীর চাচাতো বোন লাভলীর সঙ্গে এলাকার হেলাল নামের এক ছেলের প্রেম ছিল। রাব্বী ওই প্রেমের প্রতিবাদ করেছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল দ্রুত খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বলেন, ‘লাশের সুরতাহাল রিপোর্ট শেষ। এখন ময়না তদন্ত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













