মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বই আনতে গিয়ে অটোবাইকে পিষ্ট হলো শিশু ছাত্রী

নতুন বছরে বই উৎসবের শুরুর দিনে নতুন বই নিয়ে খুশি মনে বাড়ি ফেরার কথা ছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সোহানা আক্তারের (৭)। কিন্তু আর ফেরা হলো না তার। ২৭নং ছতিয়ানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সোহানা বই আনতে যাওয়ার পথে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সোহানা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাকিতয়ানি গ্রামের শাহিন সরদারের কন্যা।

জানা যায়, শুক্রবার সকাল অনুমান সাড়ে ৯টায় বাড়ি থেকে সহপাঠীদের সঙ্গে ছাতয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নুতন বই আনতে যাচ্ছিল সোহানা। শরীয়তপুর-গোসাইরহাট সড়কের ছাতিয়ানি ব্রিজের সামনে আনন্দবাজার নামক স্থানে পৌঁছানোর পর পেছন থেকে একটি অটোবাইক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক অটোবাইকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে স্কুলের শিক্ষার্থী সোহানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বই বিতরণ বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা শরীয়তপুর-গোসাইরহাট সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দোষী চালককে আটক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলকাবাসী। অটোচালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোহানার গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম। সোহানার মা কাকলী বেগম বলেন, আমার মেয়ে নুতন বই আনতে স্কুলে যাচ্ছিল। ঘাতক অটোবাইক চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।

ডামুড্যা থানার ওসি আশ্রাফুল আমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোবাইকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এখনো কোনো মামলা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত