বখাটেদের উত্ত্যক্তের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ এই মেয়েটির
সহপাঠী এক বখাটের উত্ত্যক্তের ভয়ে প্রায় দুই মাস ধরে স্কুলে যেতে পারছে না ঝালকাঠির রাজাপুর উপজেলার জি কে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার এক ছাত্রী (১৫)।
এমনকি বাসায় গিয়ে পড়ানোর কারণে ওই মেয়ের গৃহশিক্ষককেও মারধর করেছে একই শ্রেণির ছাত্র উপজেলার গালুয়া গ্রামের সানাউল্লাহ (১৫)।
অবশেষে মঙ্গলবার (১৭ মে) মেয়েটির বাবার অভিযোগের পর রাতে পুলিশ ওই বখাটেকে আটক করে। কিন্তু রাতেই তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এতে স্কুলে যাওয়া নিয়ে শঙ্কা কাটেনি মেয়েটির। সেইসঙ্গে বখাটে সানাউল্লাহর হুমকির কারণে আতঙ্কে রয়েছে মেয়েটির পরিবার।
মেয়েটির মা জানান, গালুয়া গ্রামের মো. আবদুল্লাহ খানের ছেলে সানাউল্লাহ মেয়েটিকে দীর্ঘদিন ধরে ওই নানা রকম হয়রানি ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে সানাউল্লার অভিভাবকদের কাছে অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি।
মেয়েটির বাবা বরিশালে চাকরি করেন। একপর্যায়ে ওই বখাটে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় মেয়েটির।
এরপর মেয়েটি প্রাইভেট শিক্ষকের বাসায় পড়তে যেতে শুরু করলে সেখানেও তাকে হয়রানি শুরু করে বখাটে সানাউল্লাহ। বাধ্য হয়ে অনেকটা গৃহবন্দি অবস্থায় ওমর আলী নামে এক গৃহশিক্ষকের কাছে পড়তে শুরু করে সে।
কিন্তু সানাউল্লাহসহ ৭/৮জন বখাটে কিছুদিন ধরে গৃহশিক্ষক ওমর আলীকে বাসায় পড়াতে নিষেধ করে আসছিল। ওমর আলী তাদের কথা না শোনায় গত ১৪ মে সন্ধ্যায় তাকে মারধর করে ওই বখাটেরা।
এরপর থেকে মোবাইল ফোনে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে শুরু করে ওই বখাটে। পরে মেয়েটির বাবা মঙ্গলবার থানায় অভিযোগ করলে পুলিশ বখাটে সানাউল্লাহকে আটক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে সানাউল্লাহকে আটক করা হয়। কিন্তু সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কঠোরভাবে সতর্ক করে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ রকম ঘটনা ঘটলে তার বিরুদ্ধে মামলা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













