মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের ২ কমান্ডার গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বগুড়া জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদ (২২) ও সহকারী কমান্ডার মুবাশ্বির তানজিলকে (২০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৭৩২টি জিহাদী বই, ২টি ছোরা ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল ৩টায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান এক বার্তায় এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জিহাদ বগুড়া শহরের মধ্যপালশার আব্দুল মজিদ ওরফে শাহিনুরের ছেলে এবং মুবাশ্বির তানজিল একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে বগুড়া শহরের মধ্যপালশায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদকে গ্রেপ্তার করে। পরে জিহাদের দেয়া তথ্যমতে, গোয়েন্দা পুলিশ কাহালু উপজেলার দেওগ্রামে অভিযান চালিয়ে মুবাশ্বির তানজিলকে (২০) গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই জঙ্গি নেতার কাছ থেকে ৭৩২টি জিহাদী বই, ২টি ধারালো ছোরা ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। তাদের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত