বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০


বগুড়ার শেরপুরে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাক ও রংপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে শেরপুর উজেলার ভোগাবটতলা এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গ্রামের আব্দুর রশীদ সরকারের ছেলে মোছলেম উদ্দিন (৩৫), কুমিল্লার শিবনগর উপজেলার ইসলামপুর টালিডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং অজ্ঞাত ব্যক্তি (৩০)।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ভোরে ভোগবটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১১-৩৩০১) মুখোমুখী সংঘর্ঘ হয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই কোচ ও ট্রাক মহাসড়কে থাকায় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













