শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ যাত্রী।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। পরে সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজন মারা যান। আহত হন কমপক্ষে ২৩ জন।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা জানিয়েছেন তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।

এদিকে, এদিকে দুর্ঘটনার পর পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত