বগুড়ায় মুক্তিযোদ্ধা কার্যালয়ে তালা দিয়েছে ক্ষুব্ধরা


বগুড়ার ধুনট উপজেলায় যাচাই-বাছাইয়ে নাম বাদ পড়ায় মথুরাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধরা।
মঙ্গলবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ চাঁনের (বাদ পড়া) নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তার সমর্থনকারী মুক্তিযোদ্ধারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যাচাই বাছাই কমিটির সদস্য শেখ জালাল উদ্দিন। তিনি মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের বাসিন্দা। এ কারণে ওই কার্যালয়ে জালাল নিয়মিত বসতেন।
এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রবিবার বিকেলে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করেন। ওই তালিকা থেকে বাদ পড়েছে মথুরাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার পিরহাটি গ্রামের শহিদুল্লাহ চাঁন ও আব্বাস আলীসহ বেশ কয়েক জনের নাম। নতুন তালিকায় নাম বাদ পড়ার নেপথ্যে জালালের ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ করে বাদ পড়া মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চাঁন ও আব্বাস আলীসহ কয়েক জন ক্ষুব্ধ হয়ে মথুরাপুর ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মুহাম্মাদ ইব্রাহীম বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাইয়ে পক্ষপাতিত্ব কিংবা ষড়যন্ত্র করার কোন সুযোগ নেই। তবে, মথুরাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালা ঝুলানোর বিষয়টি আমাকে কেউ অবগত করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













