বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : কলেজের প্রভাষককে শোকজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ মাহাম্মুদিয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদারকে শোকজ করা হয়েছে।

এছাড়াও অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই প্রভাষকে তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব ও তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেনের নির্দেশে কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার রোববার এ শোকজ করেন।

জনা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। রচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় ‘শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধুর অবদান’।

কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদারের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই’। পরে শিক্ষার্থীরা এই বিষয়টি অন্য শিক্ষক ও তাদের অভিবাবকদেরকে জানান। তারা এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ওই প্রভাষক রিয়াজ-উল-আমিন জামাল সিকদার বলেন, এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রভাষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পরে কলেজের অধ্যক্ষকে ওই প্রভাষকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য বলেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত