বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করার জন্য ৫ দিন ভ্যান চালিয়ে সম্মেলনে হাজির বৃদ্ধ সিদ্দীক মিয়া..!!

সিদ্দীক মিয়া নেত্রোকোনার একজন বৃদ্ধ ব্যাক্তি। তিনি অনেক কষ্ট করে নিজের টাকা খরচ করে নৌকার আদলে একটি ভ্যান বানিয়ে এবং সে ভ্যান দীর্ঘ ৫ দিন চালিয়ে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন। তার একটাই আশা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেউ তাকে সাক্ষাৎ করিয়ে দেবেন।

এ সময় সিদ্দিক মিয়া বলেন, ১৯৭০ সালের দিকে তিনি পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। তখন নেত্রোকোনা সরকারি কলেজে এক সমাবেশে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেই সমাবেশে তিনিও গিয়েছিলেন বঙ্গবন্ধুকে দেখতে। সেসময় মাঠের পাশে থাকা স্কুলের ছাদ ধসে তার গায়ের ওপর পড়ে। এতে তিনি আহত হলে তাকে মঞ্চে বঙ্গবন্ধুর কাছে নিয়ে আসা হয়। তখন বঙ্গবন্ধু তার মাথায় হাত বুলিয়ে দেন এবং তাকে বলেন ‘এই ছেলে বড় হয়ে আওয়ামী লীগ করবে।’ এসময় বঙ্গবন্ধু তার চিকিৎসা করাতে স্থানীয়দের নির্দেশ দেয়। এরপর থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, পাঁচদিন নৌকার আদলে তৈরি করা ভ্যানটি চালিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি ঢাকায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং জানাতে চান তার সন্তানরাও বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, নৌকার আদলে করা ভ্যানটি তৈরি করতে তার ১৭ হাজার টাকা খরচ হয়েছে। সিদ্দিক তার সঙ্গে করে দুই সন্তানকেও নিয়ে এসেছেন। তিনি একইভাবে এ ভ্যান চালিয়ে নেত্রকোনায় ফিরে যাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত