মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বজ্রপাতে দুই জেলায় নিহত ৬

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এক নারীসহ ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানায়, নাসিরনগর ও বিজয়নগরে বজ্রপাতে ৪ জন নিহত ও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার নাসিরনগরের ভলাকুট ও বিজয়নগরের পাহাড়পুরে এই বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হল- নাসিরনগরের ভলাকুট এলাকার মরহুম রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া(৫৫), হামিদ মিয়ার ছেলে শহিদ মিয়া(৩২), মরহুম আবু মিয়ার ছেলে জিনু মিয়া(৩০) ও জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল হান্নান।

নাসিরনগর এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যায় মন্তু মিয়া, শহিদ মিয়া, জিনু মিয়াসহ পাঁচজন। এসময় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হলে সকলেই নদীর পাশের একটি ঘরে অবস্থান নেয়। এসময় ঘরের উপর বজ্রপাত হলে সকলেই দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় মিরাজ মিয়া ও রেশম নামে দুই জন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার দিবাগত রাতে জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল হান্নান বজ্রপাতে নিহত হন।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাছির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে প্রচ- বৃষ্টিপাতের সময় হান্নান তার ঘরের চালায় জমে থাকা বৃষ্টির পানি ও গাছের পাতা সরানোর জন্য ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে নরসিংদী প্রতিনিধি জানায়, নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মুসাপুর ইউনিয়নের আতকাপড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪৫) ও একই গ্রামের ইসমাইলের ছেলে আঃ ছালাম (৪০)।

বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের একটি ধানী জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের সময় পাশের বাড়ির দেবর সম্পর্কিত আঃ ছালামকে সঙ্গে নিয়ে গৃহবধূ রেখা বেগম হাওরে পানির সেলু পাম্প পাহারত স্বামী লাল মিয়াকে আনতে বের হন। এরপর আর তারা বাড়ি ফেরেননি। রাতে তাদের অনেক খোঁজাখুজিও করা হয়।

পরে ভোরে রেখা বেগম ও ছালামের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, ঝড়ের মধ্যে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত