বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বনভোজনে যেতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু

গারো পাহাড়ে বনভোজনে যেতে গিয়ে প্রাণ হারাল দুই শিশু। শেরপুরের ঝিনাইগাতীতে বনভোজনের উদ্দেশে যাওয়া শিশুদের বহনকারী পিকআপ ভ্যানকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরেক শিশু। আজ শুক্রবার সকালে পাগলারমুখ মাটিয়াপাড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের ছনকান্দা গ্রামের আবদুস শহীদের ছেলে আবু হামজা (১১) ও শামছুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৩)। আবু হামজা শ্রীবরদীর ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ও শামছুল চককাউরিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত শ্রীবরদীর পূর্ব ছনকান্দা গ্রামের শেখ সাদীর ছেলে সোহেল মিয়াকে (১৪) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা সদর থেকে ২০ শিশু পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশকেন্দ্রে বনভোজনের জন্য যাচ্ছিল। পাগলার মুখ মাটিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবোঝাই বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আবু হামজা ও সাইফুল ঘটনাস্থলেই মারা যায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। নিহত দুই শিশুর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত