বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, লাশ মর্গে..!


বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সলিমুর রহমান ওরফে সলিম (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বালিয়াতলী গ্রামে এ বন্দুকযুদ্ধ হয় বলে দাবি পুলিশের। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পাইপগান, দুটি রামদা, ৪ রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত সলিমুর রহমান ওরফে সলিম ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতিসহ নানা অভিযোগে ১০টি মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ডাকাত সলিমসহ ১০ থেকে ১২ জন ডাকাতির পরিকল্পনা নিয়ে ওই গ্রামে একত্রিত হয়েছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের ওপর দুই রাউন্ড গুলিবর্ষণ করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সলিম ডাকাত নিহত হন। কিন্তু এসময় পালিয়ে যেতে সক্ষম হন তার সঙ্গীরা। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় পাইপগান, দুটি রামদা, ৪ রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
সলিম ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে সলিম ডাকাতের সহযোগিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করারও প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













