সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে যেসব এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে

বাংলাদেশ থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন৷ প্রায় একই সংখ্যক যাত্রী দেশে প্রবেশ করেন৷ বাংলাদেশ বিমান-এর দেয়া বিভিন্ন এয়ারলাইন্সের তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

বাংলাদেশ বিমান
বাংলাদেশে মোট যাত্রীর ২০ থেকে ২১ ভাগ পরিবহন করে বাংলাদেশ বিমান৷ ফলে প্রতিদিন ৩ হাজারের মতো যাত্রী বাংলাদেশ বিমানের মাধ্যমে অন্য দেশে যায়৷ প্রতিদিন ৬ থেকে ৭টি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান৷ ১৬টি রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে৷ এর মধ্যে লন্ডনসহ কয়েকটি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট যায়৷ অন্য রুটগুলোতে সপ্তাহে অন্তত দু’টি ফ্লাইট চলাচল করে৷

এমিরেটস এয়ারলাইন্স
বাংলাদেশ বিমানের পরই এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে৷ সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে তারা৷ প্রতিদিন এ সব ফ্লাইট ১২শ’ থেকে সাড়ে ১২শ’ যাত্রী পরিবহন করে৷

সৌদিয়া
এমিরেটস-এর পরেই রয়েছে সৌদিয়া এয়ারলাইন্স৷ তারা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন আটশ’ থেকে সাড়ে আটশ’ যাত্রী পরিবহন করে এসব ফ্লাইট৷

কাতার এয়ারলাইন্স
চতুর্থ অবস্থানে আছে কাতার এয়ারলাইন্স৷ এরা সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন প্রায় আটশ’ যাত্রী পরিবহন করে এই এয়ারলাইন্স৷

ইতিহাদ এয়ারওয়েজ
ঢাকা থেকে ইতিহাদ প্রতিদিন একটা করে ফ্লাইট পরিচালনা করে৷ প্রতিদিন তারা প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে৷

জেট এয়ারওয়েজ
জেট এয়াররওয়েজ প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করে৷ তবে তাদের ফ্লাইটগুলো ছোট হওয়ায় যাত্রী পরিবহন হয় প্রতিদিন চার থেকে পাঁচশ’৷

সিঙ্গাপুর এয়ারলাইন্স
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট বড়৷ তবে তারাও প্রতিদিন ঢাকা থেকে প্রায় পাঁচশ’ যাত্রী পরিবহন করে৷

– ডিডাব্লিউ

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে