শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাকৃবিতে ছাত্র ফ্রন্টের দুই গ্রুপের হাতাহাতি, আহত ৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে হাতাহাতির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে মূল ধারার নেতাকর্মীরা আঞ্চলিক সভা করার জন্যে কার্যালয়ে উপস্থিত হয়। সেখানে অবস্থানরত মার্কসবাদী নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মূলধারার অনুসারী গ্রুপটি কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম জাকির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে কোনো পক্ষেরই নূন্যতম ছাড় দেওয়ার মন-মানসিকতা নাই। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও কেউই কার্যালয় ছাড়তে রাজি নয়। তিনি আরো বলেন, সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

উল্লেখ্য, ২০১৩ সালে ছাত্র সংগঠনটির বিভক্ত হওয়া একটি গ্রুপ মার্কসবাদী এবং অপরটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মূল ধারার অনুসারী। চার বছর আগে মার্কসবাদী গ্রুপটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মূল ধারার অনুসারী গ্রুপটিকে কার্যালয় থেকে বের করে দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত