বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাজিরাও মাস্তানি কিংবা পাখি ড্রেস’ সবই ভুয়া!

“পাখি, কিরণমালা কিংবা বাজিরাও মাস্তানি” নামে অনেক ড্রেস (মেয়েদের পোশাক) হরহামেশাই বিক্রি করে লাভের তুঙ্গে রয়েছেন ব্যবসায়ীরা। তবে এসব অনেক পোষাকই আসল নয় বলে জানা যায় বিক্রেতাদের সূত্রে। বিভিন্ন ভুয়া ও নিম্নমানের ড্রেসে এসব চাহিদা সম্বলিত নাম ব্যবহার করে দেদারছে বিক্রি করছেন তাঁরা।

সূত্রে আরো জানা যায়, ভারতের থেকেও বাংলাদেশে এসব পোশাকের চাহিদা অনেক বেশি। যে কারণে বিক্রি নিশ্চিত যেনে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত মুনাফার এ পথ বেছে নিয়েছে বেশিরভাগ ব্যবসায়ী।

এদিকে সবেমাত্র রোজার শুরুর প্রথম সপ্তাহ। এরই মধ্যে রাজধানীর শপিং মলগুলোতে আনাগোনা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের। শুক্রবার বিকেলে নগরীর অনেক বড়-ছোট মার্কেট গুলোতে গিয়ে দেখা যায় ভিড়। তবে ক্রেতা থেকে দর্শনার্থীর সংখ্যাই একটু বেশি দেখা যায়। রাজধানীর নীলক্ষেত এলাকায় ‘চাঁদনি চক’ শপিং কমপ্লেক্সে সাথে আলাপকালে কয়েকজন ক্রেতা বলেন, “তাঁদের পছন্দের কিংবা কাঙ্ক্ষিত পোষাকটি আসবে কি না? বা কবে আসবে? অথবা দাম কেমন?” তা জানতেই এসেছেন তাঁরা।

অপরদিকে ক্রেতাদের এসব চাহিদার অসৎ ব্যবহার করছেন অধিকাংশ ব্যবসায়ীরা। অনেক বিক্রেতাই দাবি করেছেন, ‘দেশের বাইরের যেসব পোশাকের চাহিদা ক্রেতাদের, সেগুলোর আসল দাম ও আসল পোষাক অনেক ক্রেতারই সাধ্যের বাইরে। সেখানে বিক্রেতাদেরও মুনাফা কম হয়। যে কারণে অতিরিক্ত চাহিদা সামাল দিতেই এসব পোশাক নকল করছেন তাঁরা।

চাঁদনি চকেরই এক ব্যবসায়ী ‘আবু ফয়জল’ যিনি লেডিস ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ নামক একটি দোকানের মালিক। তাঁর দোকানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশের পোশাকের সমারোহ রয়েছে। প্রতি বছর আলোচিত এসব পোশাকের বিষয়ে জানতে চাইলে পোশাকের ভেলকির বিষয়টি বিডি টুয়েন্টিফোর লাইভের কাছে স্বীকার করেন তিনি। তিনি বলেন, “দেখেন সবাই বলে, এটা অমুক এটা তুমুক। আসলে এটা অনেকেই নিজেরা বিশেষ পরিচিত নামগুলো ব্যবহার করেন। বাস্তবে এসব অরিজিনাল পোষাক খুবই রেয়ার কেইস”।

উল্লেখ, প্রতি বছর ঈদ কিংবা পুজো। যে কোন উৎসবেই ভারতীর সিরিয়ালে প্রদর্শিত এসব পোশাকের চাহিদা থাকে তুঙ্গে। এটা বাংলাদেশের পোশাক খাতে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে দেশের অনেক বিজ্ঞজনেরা বক্তব্য দিলেও দেশের ক্রেতাদের কাছে সে বক্তব্য যেন উপেক্ষিতই থেকে যায়। যদিও আবগের তাড়নায় প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত