মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বান্ধবীকে ধর্ষণের ভিডিও ধারণ, ২ কিশোরী আটক

বান্ধবীকে ধর্ষণ করছে এক যুবক এবং সেই দৃশ্য ভিডিও করছে দুই কিশোরী। ভাবা যায়! হ্যা পাঠক এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সম্প্রতি ধর্ষণের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে হাতে হাতে। এ ঘটনায় ভারতজুড়ে ছি ছি রব উঠেছে।

ধর্ষণের ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে ওই দুই কিশোরীকে গত শনিবার আটক করেছে পুলিশ। তাদের বয়স ১৬ ও ১৭ বছর।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশে এই ঘটনা ঘটে। জানা যাায়, কিশোরীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ছেড়ে দেয়ার পরই বিষয়টি জানাজানি হয়। গত শনিবার ভিকটিমের খালাতো ভাই প্রতিবেশি একজনের মোবাইলে ধর্ষণের ওই ভিডিও দেখতে পায়। পরে কিশোরীর বাবাকে বিষয়টি জানানো হয়। এরপর ভিকটিমের বাবা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। এরপরই পুলিশ ওই দুই কিশোরীকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এক মাস আগে ভিকটিমের বাড়িতে এই ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী একজন যুবক তাদের বান্ধবীকে ধর্ষণ করে এবং দুই কিশোরী ধর্ষণের চিত্র ভিডিও করে। তবে এ ঘটনায় ভিকটিম ওই যুবক এবং আটক দুই কিশোরীকে বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

পুলিশের কর্তা প্রমোদ সিং জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই কিশোরী এ বিষয়ে কাউকে অভিযুক্ত করেনি। তাকে ব্লাকমেইল করা হয়েছিলো কিনা সে বিষয়েও সে কিছু জানায়নি। তবে ধর্ষণের ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা অনুযায়ী দুই কিশোরীর বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী