বাবাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় ছেলের মৃত্যু


বরগুনায় অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ছেলের মৃত্যু হয়েছে; আহত হয়েছে চালকসহ একই পরিবারের পাঁচজন।
আমতলী থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শাখারিয়া এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনায় পারভেজুল ইসলাম টনি (৩৮) নিহত হন।
টনি তালতলী উপজেলার ছোটভাইজোড়া গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
আহতরা হলেন নিহত টনির বাবা সোহরাব সর্দার (৭০), মনির (৩৩), জাপল (৩০), তাসলিমা (২৮) ও অ্যাম্বুলেন্স চালক আলী আকবর (৩৫)। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শহিদ বলেন, ভোর ৬টার দিকে অসুস্থ বাবাকে নিয়ে টনি ও তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছিলেন।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলই টনির মৃত্যু হয়। ”
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে টনির লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













