শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাবুলের পরকীয়ার কারণে মিতু ও আকরামকে হত্যা’

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পরকীয়ার কারণেই তার স্ত্রী মাহামুদা খানম মিতু এবং এসআই আকরামের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে এসআই আকরামের বোন জান্নাত আরা পারভিন।

বুধবার দুপুরে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের দপ্তরে মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কাছে অভিযোগ জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিযোগ করে তিনি।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এডিসি মো. কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইরে বের হয়ে এসে জান্নাত আরা পারভিন বলেন, ‘আকরাম হত্যার পর বাবুল আক্তারের প্রভাবের কারণে আমরা মামলা করতে পারিনি। ঘটনাটি তারা তখন সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিয়েছিলেন। আদালতের মামলায় বাবুল আক্তারের প্রভাবের কারণে তার নাম দেওয়া সম্ভব হয়নি। দেশের বাইরে থেকে তিনি (বাবুল আক্তার) আকরাম হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি বলেন, ‘আকরাম নিহত হওয়ার পর আকরামের স্ত্রী বনানী বিনতে বশির ওরফে বন্নি বাবুলর আক্তারের মাগুরার বাড়িতে রয়েছেন। আমরা আকরাম হত্যার বিচার চাইতে এসেছি। বন্নি এবং বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে।’

আকরামকে হত্যার পর মিতুকে হত্যার মধ্য দিয়ে বন্নি নিজের পথ পরিষ্কার করেছেন- দাবি করেন নিহত এসআই আকরামের ভাগ্নি ডলি। তিনি বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

এসআই আকরামের বোন ও ভাগ্নির সাক্ষাৎ প্রসঙ্গে মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এডিসি কামরুজ্জামান বলেন, আকরামের বোন লিখিত অভিযোগ দেননি। কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না।

প্রয়োজনে আকরামের স্ত্রী বন্নিকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান তিনি।

এর আগে সকালে সিএমপির গোয়েন্দা অফিসে আসেন জান্নাত আরা পারভিন এবং ডলি। প্রথমে তারা কামরুজ্জামানের সঙ্গে দেখা করে বাইরে চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ডিবি কার্যালয়ে আসেন। একঘণ্টা ধরে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পর দুইজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত