সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল থেকে

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সুবিধা দেয়া হচ্ছে। মিরপুর দ্বিতল বাস ডিপো, বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ থেকে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিআরটিসি।

বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসির বাসে ঈদের বিশেষ সেবা দেয়া হবে।

ঢাকা ও ঢাকার বাইরের ডিপোসহ মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিআরটিসি সূত্র। বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে। এ ছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে।

যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির প্রধান কার্যালয়ের একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যে কোনো তথ্য জানতে এসব ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে। এই ডেস্কের ফোন নম্বর হচ্ছে: ৯৫৬৪৩৬১ এবং মোবাইল নম্বর হচ্ছে: ০১৮১৮২০২১৮৬।

এ বিষয়ে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল পারভেজ মজুমদার বলেন, ঈদ যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির পক্ষ থেকে বিশেষ সেবার ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়াই নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত