‘বিএনপিকে জঙ্গি ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে’


নির্বাচনের পথে বিএনপিকে জঙ্গি ও খালেদা জিয়াকে বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে জাতীয় পতাকার অন্যতম রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহাদত দিবস উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন। এর আগে সেখানে কাজী আরেফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, জামায়াতের সাথে বন্ধুত্ব, যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া, আগুন সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে বিএনপি রাজনীতিতে যে ভুল করেছে, তার খেসারত দিতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের টিকেট নিতে বিএনপিকে জঙ্গি-সন্ত্রাসী, তাদের সমর্থক এবং মানুষ পোড়ানোর কারিগর বেগম খালেদা জিয়াকে বাদ দিতে হবে। মনে রাখতে হবে নির্বাচন অপরাধীদের হালাল করার দরকষাকষির বিষয় নয়। দেশে জঙ্গি-সন্ত্রাসের এত উৎপাত কখনই হতো না যদি সামরিক জান্তা জিয়া পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর নেমে আসা অন্ধকারের গর্ত থেকে রাজাকার-যুদ্ধাপরাধীদের তুলে না আনতেন ও বিএনপি নেত্রী খালেদা জিয়া তাদের মদদ না দিতেন, বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
ইনু বলেন, যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে। নির্বাচনের পথে জঙ্গিদমনের কাজে একচুলও ছাড় দেয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













