শনিবার, আগস্ট ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপির সহায়তায় জামায়াত-শিবির বারবার সাম্প্রদায়িক হামলা করছে’

বিএনপির সহায়তায় বারবার জামায়াত-শিবির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হামলার মতো সাম্প্রদায়িক হামলা করছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। এই সম্প্রীতি নষ্ট করার জন্য জামায়াত-শিবির বিএনপির সহায়তায় বারবার এ ধরনের হামলা করছে।

তিনি আরো বলেন, ‘ইতিপূর্বে যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে সরকার দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।’

এ সময় বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের বিষয়ে তারানা হালিম বলেন, সিটিসেল কম্পানি আদালতের আদেশ অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করতে বাধ্য।

পরে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শিবলী সাদিক উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত