বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাংচুর


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থীর প্রচার মাইক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার সিংড়া সড়কে ধানের শীষ প্রতিকের প্রার্থী গোলাম সারোয়ার মোল্লার প্রচার মাইক ভাংচুর করা হয়।
বিএনপি প্রার্থী গোলাম সারোয়ার মোল্লার ছেলে এসকে শান্ত জানান, প্রচার মাইকটি সিংড়া সড়ক দিয়ে সড়াবাড়িয়া নামক স্থানে পৌছালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মাইক ও ব্যাটারি ভাংচুর করে।
তিনি অভিযাগ করেন, তাদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী গোলাম সারোয়ার মোল্লা তার প্রচার মাইক ভাংচুরের জন্য আওয়ামীলীগ প্রার্থী আইয়ুব হোসেনের সমর্থকদের দায়ী করেন। তিনি অভিযোগ করেন, এনিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তাদের কাছে মাইক ভাংচুরের কোন অভিযোগ করা হয়নি। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, আমাকে কেও প্রচার মাইক ভাংচুরের খবর জানায় নি। জানালে ব্যবস্থা নেব।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













