বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই


লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মোসলেহ উদ্দিনের মনোনয়নপত্র ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রার্থীর অভিযোগ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার মনোনয়রপত্র ছিনিয়ে নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। মোসলেহ উদ্দিন ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত প্রার্থী বলে জানা যায়।
বিএনপি’র প্রার্থী মোসলেহ উদ্দিন জানান, উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা পরিষদের সামনে আসলে স্থ্থানীয় যুবলীগ নেতা বাপ্পির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তার কাছ থেকে মনোনয়নপত্রটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে যুবলীগ নেতা বাপ্পির সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, বিষয়টি শুনেছি কেউ অভিযোগ করেননি বলে জানান তিনি
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













