বিএসএফের রাবার বুলেটে আহত ৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
সীমান্তবাসীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ৯৩১নং পিলারের কাছ দিয়ে ভারতীয় ৮-১০ জনের একটি গরু ব্যবসায়ীর দল বাংলাদেশি ১০-১২ জনের একটি দলের কাছে গরু হস্তান্তর করতে আসেন। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে তিন রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী বুলেট বিদ্ধ হয়ে আহত হন।
আহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি গ্রামের হাসেন আলীর ছেলে আজিদুল হক (৩২), মতিয়ারের ছেলে জাহাঙ্গীর আলম (২২) এবং আবু বকরের ছেলে মো. মিঠু মিয়া (২৫)।
মাথায় বুলেটবিদ্ধ গুরুতর আহত আজিদুলকে মুমূর্ষু অবস্থায় রংপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এলাকাবাসী।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মর্তুজা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশি গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। একজন বাংলাদেশি গুরুতর আহত হওয়ার কথা শুনেছি।
ওই ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













