বিচারের নামে নির্যাতন, সংখ্যালঘু পরিবারের সদস্যদের পেটালেন ইউপি চেয়ারম্যান


মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগ তুলে সংখ্যালঘু পরিবারের সদস্যদের পেটালেন ইউপি চেয়ারম্যান। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলা বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের ইউপি সদস্য ইয়াচিন আলীর বাড়ীতে। এলাকাবাসীর অভিযোগ আপোষ মিমাংসার নামে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট নিজে লাঞ্চিত করেন। এ ঘটনার পরিবারের ২জন সদস্য শুক্রবার বিকালে ডিমলা হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের অনিল চন্দ্র রায়ের পুত্র ছত্রধর চন্দ্র রায় (৩৮) বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে বিচার শালীসের নামে ইউপি সদস্য ইয়াচিন আলীর বাড়ীতে বৈঠকে বসেন। উক্ত বৈঠকে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট উপস্থিত ছিলেন। বিচার চলার সময় ইউপি চেয়ারম্যান নির্বাচন কালীন সময়ের জের ধরে ছত্রধরকে পেটায়। এ সময় চেয়ারম্যানের লোকজন ছত্রধর ও তার মা মনোবালা (৫৫)কে পিটিয়ে আহত করেন।
এলাকাবাসী জানায় গত ইউপি নির্বাচনের সময় ছত্রধর নৌকা মার্কার প্রার্থী মনোরঞ্জন রায়ের পক্ষে নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান বুলেট পুর্বের জের ধরে উক্ত ঘটনা ঘটনায়।
আহত অবস্থায় ছত্রধর ও তার মা মনোবালা ডিমলা হাসপাতালে ভর্তি হয়েছে। ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন ছত্রধরের অভিযোগ মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগ তুলে পুর্বের জের বসত ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট তাকে পিটিয়ে আহত করেছে। তার মা এগিয়ে গেলে চেয়ারম্যানের লোকজন তাকেও আহত করেন।
মনোবালা বলেন, আমরা সংখ্যালঘু পরিবার হওয়ার কারনে বিচারের নামে ইউপি চেয়ারম্যান নির্যাতন করেছে। এবং মিমাংসার জন্য গত দুদিন ধরে(রবিবার) আমাদের বিভিন্ন চাপ সৃষ্টি করছে। আমি এর বিচার চাই। বামুনিয়া ইউপিচেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট নিজে লাঞ্চিত করার বিষয়টি অস্বিকার করে বলেন, তার অনুপস্থিতি ঘটনাটি ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













