পাসের সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে বিজ্ঞানে
দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে। তবে কমেছে পাসের হার। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৬৮১ জন, পাসের সংখ্যা ৩২ হাজার ১২৬ জন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন বেড়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন অংশ নিলেও এবার অংশ নিয়েছে ৪ লাখ ২২ হাজার ১৫৫ জন। এবার পাস করেছে ৩ লাখ ৯৪ হাজার ৭২ জন। গত বছর পাস করেছিল ৩ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।
এছাড়া চলতি বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মোট ৯২ হাজার ৩৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৯ হাজার ৩৮৪ জন।
এদিকে, মোট পরীক্ষার্থীর তুলনায় গতবার ৯৫ দশমিক ৩৫ শতাংশ পাস করলেও এবার পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













