মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজয় দিবসের প্রথম প্রহরে সারা দেশে বিনম্র শ্রদ্ধা

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সারা দেশে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ।

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

বন্দর নগরী চট্টগ্রামে বিজয় দিবসের প্রথম প্রহরে কোর্টহিলে ৩১বার তোপধ্বনি এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন সমাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

রাজশাহীতে বিজয় দিবসের প্রথম প্রহরে নগরীর ভুবনমোহন পার্কে শহীদদের শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ

রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাস্কর্য অর্জনে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বিভাগীয় ও জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আমার চ্যানেল আই দর্শক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।

ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে শ্রদ্ধা জানায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন।

কুড়িগ্রামে বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা জানানো শহীদ বেদীতে।সারফেইসগাইবান্ধায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রসাশন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

জামালপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

লক্ষ্মীপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১বার তপোধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর শুরু হয়। শহরের বিজয় চত্ত্বরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

চাঁদপুরে বিজয় দিবসের প্রথম প্রহরে ভাস্কর্য অঙ্গীকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত