বিদ্রোহীর বাড়িতে আগুন দিল আ.লীগ কর্মীরা
পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর বাড়ি ও ধানের গোলা আগুনে পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের চরলক্ষ্মী সংলগ্ন মাঝের চর গ্রামে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা অভিযোগ করেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হানিফ মিয়ার নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার বসতঘর ও প্রায় ৫শ’ মণ ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়। এতে বসতবাড়ি ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া তারা অস্ত্র নিয়ে মাঝের চর এলাকায় অবস্থান নেয়া নাজমুল হুদার কর্মী সমর্থকরা চরম আতঙ্কের মধ্যে আছেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ মিয়া ও বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদার (ঘোড়া) সমর্থকদের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মাঝের চর গ্রামে নাজমুলের বসত বাড়ি এবং ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













