রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেলা পরিষদ নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ব্লগার রাজিবের মা

জেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে সংরক্ষিত নারী আসনের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শাহবাগ আন্দোলন চলাকালে নিহত ব্লগার রাজিবের মা নার্গিস আক্তার।

তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মফিজ উদ্দিন মাস্টারের মেয়ে।

এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার মনোনয়নপত্র বাচাইয়ে তাদের মনোনয়ন বৈধ হওয়ার পর বিনা প্রতিদ্বন্ধিতায় তারা নির্বাচিত হচ্ছেন। এ দুটি পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, বাছাই শেষে আখতারউজ্জামান ও নার্গিস আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ দুই পদে আর কোনো প্রার্থী নেই।

এদিকে মনোনয়নপত্র বাচাইয়ে সাধারণ সদস্য পদে দুই জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হচ্ছেন ৫নং ওয়ার্ডের সাখাওয়াৎ হোসেন সরকার ও ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম।

হাসানুজ্জামান বলেন, ঋণ খেলাপি ও হলফনামা না দেয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল হয়।

জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৩৭ জন। এর মধ্যে পুরুষ ৪৮৭ ও নারী ১৫০ জন।

১১ ডিসেম্বর প্রার্থী পদ প্রত্যাহার এবং ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত