বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিসিএস উত্তীর্ণ মেয়েকে উদ্ধারে থানার সামনে অবস্থান বাবা-মায়ের

নেত্রকোনায় ৩৭তম বিসিএসে (প্রশাসন) উত্তীর্ণ তাসলিমা সুলতানা সিনথিয়াকে অপহরণের অভিযোগ উঠেছে। মেয়েকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া থানা প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন সিনথিয়ার বাবা সুলতান আহমেদ ও মা রাজিয়া সুলতানা। তারা সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত থানা প্রাঙ্গণে মাটিতে বসে অবস্থান নেন।

এর আগে বুধবার রাতে সিনথিয়াকে অপহরণের অভিযোগে কেন্দুয়া থানায় মামলা করেন তার মা। মামলায় কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক ভূইয়ার ছোট ছেলে রাতুল হাসান বাবুসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা সুলতানা সিনথিয়া। তিনি ৩৭তম বিসিএসে (প্রশাসন) উত্তীর্ণ। তাকে বাসা থেকে গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখিত আসামিদের সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে রাতুল হাসান বাবু সিএনজিতে তুলে নিয়ে যায়।

সিনথিয়ার বাবা সুলতান আহমেদ জানান, অপহরণের দুদিন পেরিয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধার করতে পারছে না পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, সিনথিয়াকে দ্রুত উদ্ধারের জোর চেষ্টা চলছে।

এ ঘটনায় অতিরিক্ত নেত্রকোনার পুলিশ সুপার (অপরাধ) মো. শাজাহান মিয়া বলেন, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত