বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তরুণীকে ছুরিকাঘাত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে রাজধানীর হাজারীবাগ থানাধিন রায়েরবাজার এলাকায় রিপা আক্তার (১৮) নামে এক তরুণী ছুরিকাঘাত করেছে দুই যুবক।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিপার বাসা ২৯৫/এ/ ২ টালি অফিস হাজারীবাগ।

রিপার বড়বোন রোপা আক্তার জানান, তার ছোটবোন রায়েরবাজারে একটি পোশাক বিক্রির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কাজ শেষে আজ রাত পৌনে ৯টার দিকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নিমতলা নামক স্থানে চাকমা আমিনসহ দুই যুবক রিপার রিকশার গতিরোধ করে প্রথমে তার ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় রিপা চিৎকার শুরু করলে চাকমা আমিন রিপার দুই গালে ও গলায় ছুরিকাঘাত করে ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রোপা আরো জানান, চাকমা আমিন কিছু দিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত সপ্তাহে সে রিপাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সে (আমিন) রিপাকে ছুরিকাঘাত করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত