বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের বাধা কাটাতে পানের বরজে তরুণীকে গোসল!

পানের বরজে তরুণীকে গোসল করিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। পানের বরজে গোসল করালে বিয়ের বাধা কেটে যায় এমন ভ্রান্ত ধারণায় এক তরুণীকে পানের বরজে গোসল করায় অভিভাবকরা।

বিয়ে না হওয়া তরুণীর গোসল করালে পানের বরজ নষ্ট হয়ে যায়, এমন অজুহাতে ওই তরুণীর বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসেছে। সেখানে তরুণীর পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার জরিমানার টাকা পরিশোধের জন্যও নির্দেশ দেয়া হয়।

এমন ঘটনা ঘটেছে ভোলার লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামে।

জানা গেছে, কুমারখালী গ্রামের মোস্তাফিজুর রহমানের নাতনির বিয়ের জন্য এসে পাত্রপক্ষ ফিরে যায়। বিয়ে না হওয়াতে পানের বরজে গোসল করালে ‘বিয়ের বর ভাঙবে’ অর্থাৎ বিয়ের বাধা কেটে যাবে এমন ধারণায় পার্শ্ববর্তী মো. শাহাবুদ্দিনের পানের বরজে নিয়ে গোসল করানো হয় তরুণীকে।

স্থানীয় মুরুব্বি, সদ্য ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী নুরে আলমের কাছে ওই পানের বরজের মালিক বিচার চান।

সোমবার এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়। বৈঠকে নুরে আলমের নেতৃত্বে এলাকার আলাউদ্দিন মোল্লা, মুজাম্মেল মিয়া, রহিম, আ. করিমসহ কয়েকজন পানের বরজের ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

জরিমানার টাকা মঙ্গলবার দিতে হবে বলেও প্রধান সালিশি নুরে আলম জানিয়ে দেন। সালিশি নুরে আলম জানান, বিগত দিনে এমন গোসল করানোর ফলে অনেক পানের বরজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ওই বরজে আর পান হয় না। তাই বরজ মালিকের ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের ঘটনা কুসংস্কার কি-না জানতে চাইলে তিনি জানান, গ্রামে এমন ঘটনা ঘটছে। পানের বরজের ক্ষতিপূরণ তাকে দিতেই হবে। সালিশে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা সঠিক।

লালমোহন উপজেলা কৃষি অফিসার মো. মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, এমন ঘটনা কৃষি বিজ্ঞানে জানা নেই। এটি গ্রাম্য মানুষের এক ধরনের কুসংস্কার।

লালমোহন থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, এ ধরনের ঘটনা জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত