বুধবারে শেয়ারবাজার ও ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ফলে শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
জানা গেছে—৩০ জুন ব্যাংকগুলো ষান্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এ দিনে, বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালান্স সিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী শেষ করার পর ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। যে কারণে এ দিন ‘ব্যাংক হলিডে’ হওয়ার পরও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা রাখা হয়। তবে বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালিত হয় না।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













