শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেনাপোলে কৃমিনাশক ট্যাবলেটে স্কুলছাত্রীর মৃত্যু

যশোরের বেনাপোলে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে রিয়া (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের ঘিবা গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়া ওই গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে ও ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

রিয়ার বাবা আবু বকর জানান, জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে স্কুলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় রিয়াকে। রাতে তার মাথা ঘোরা ও বমি হয়। গোসল করানোর পর কিছুটা সুস্থ হয়।

সকাল ১০ টার দিকে বেনাপোল বাজারে স্থানীয় চিকিৎসক আবদুল মজিদের কাছে নিয়ে গেলে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে বেনাপোলের দুর্গাপুর গ্রামে চাচার বাড়িতে নিয়ে গোসল করানোর পর কিছুটা সুস্থ হয়। তাকে যশোর নেয়ার প্রস্তুতি নেয়া হলে আবারও অসুস্থ হয়ে সে মারা যায়।

ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, গত রোববার স্কুলের সবাইকে এক সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বুধবার ওষুধ খাওয়ানোর কথা ঠিক নয়।

রিয়ার মৃত্যু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদের নিয়ে তাকে দেখতে এসেছি। স্কুলের অন্য ছেলেমেয়েদের কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।

শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। স্কুলের শিক্ষক ও রিয়ার পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনাটি আপনাদের জানাবো।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত