শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেলা ১১টার মধ্যে নামের তালিকা দেবে বিএনপি

মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ে সার্চ কমিটিকে নামের তালিকা দিতে যাবে বিএনপি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে এ তালিকা নিয়ে যাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এ বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতা ও জোটের শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সার্চ কমিটিতে নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারপারসন।

এর আগে রাত ৮টায় গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গাণি, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কারুজ্জামান খান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইসি পুনর্গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন। এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করতে বলা হয়। কমিটির সুপারিশ থেকে অনধিক পাঁচ সদস্য’র ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সার্চ কমিটির অপর সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতার।

গত ২৮ জানুয়ারি কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নাম দেওয়ার আহ্বান জানায় সার্চ কমিটি। সেই আহ্বানেই সাড়া দিয়ে নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিলো বিএনপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী