বোনের বিয়েতে এসে লাশ হলো বিশ্ববিদ্যালয় ছাত্র


ফেনীর সোনাগাজীতে বোনের বিয়েতে এসে লাশ হলো মো. হাসান রুবেল (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে সোমবার ফেনীর সোনাগাজীর নিজ গ্রামে আসেন রাজধানীর এশিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল। বিয়ে উপলক্ষে তাদের বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ফোয়ারা বসানো হয়।
ফোয়ারা সংলগ্ন স্থানে একটি মাছ ভেসে উঠলে রুবেল মাছটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মো. হাসান রুবেল ফেনীর সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামের কালাজী মাঝিবাড়ির এনামুল হকের পুত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













