বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোমা ও অস্ত্রের আঘাতে আ.লীগের ২ কর্মী-সমর্থক খুন

জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে এক আওয়ামী লীগ কর্মী ও অপর আরেকজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন।

সোমবার রাত সাড়ে সাতটায় গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ কর্মীর নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি গঙ্গাদাসপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। পরে একই গ্রামের শাহাবুদ্দীন (৭৫) রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

শাহাবুদ্দীনের স্ত্রী মালেকা (৫৮) ও আব্দুল মোমিন (৩৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহাবুদ্দীনের ছেলে রিপন হোসেন জানান, সন্ধ্যা সাতটার দিকে তার বাবা গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মসজিদের পাশে নিজের মুদি দোকানে বসেছিলেন। এ সময় ৩০/৩৫ জন দুর্বৃত্ত দোকান লক্ষ্য করে পরপর সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে (হাসুয়া ও ফলা) দিয়ে উপর্যুপরি আঘাত করে।

এ সময় মোহাম্মদ আলীর নাড়িভুঁড়ি বেরিয়ে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোমা বিস্ফোরণে শাহাবুদ্দীনের ডান পা ও মোমিনের বাম হাত উড়ে যায়। মালেকা বেগমেরও পেট ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত