বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা


এবার বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করল জার্মানি। নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে সরকারি কর্মকর্তা, বিচারক এবং সেনাবাহিনীতে কর্মরত নারীরা বোরকা পরতে পারবেন না।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এ খবর জানিয়েছে।
একই সঙ্গে একটি আদেশে বলা হয়েছে, যারা নেকাব বা বোরকা পরবেন, ভোটের সময় পরিচয় যাচাইয়ের জন্য তাদের সেটি খুলে ফেলতে হতে পারে।
তবে আইনটি অবশ্যই জার্মান পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে অনুমোদিত হতে হবে। জার্মান-মিসরীয় রাজনৈতিক বিশ্লেষক হামেদ আবদেল সামাদ ২০১৬ সালে অনুমানের ভিত্তিতে জানান, জার্মানিতে ৩০০ জনের বেশি মানুষ বোরকা পরায় বিশ্বাস করেন। তবে দেশটির বামপন্থী দলগুলো বোরকা পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে আসছে।
অবশ্য আগামী সেপ্টেম্বরে চতুর্থবারের মতো নির্বাচন করতে যাওয়া এঙ্গেলা মর্কেল এটিকে সমর্থন করেছেন।
২০১৬ সালে জার্মানির ৮১ শতাংশ মানুষ সরকারি প্রতিষ্ঠানে বোরকা বাতিলের পক্ষে মত দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













