শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যাপক ক্ষতিঃ ঝড়ে ২০০ বাড়িঘর বিধস্ত !

আজ সোমবার মুন্সীগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, রাঢ়ীখাল ও বাঘরা এলাকায় প্রায় ২০০ বাড়িঘর বিধস্ত হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে গেছে। দুইটি গাভী মারা গেছে। অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঘোলঘরস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরও ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝড়ের পর বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। গাছপালা উপড়ে পড়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে।

প্রত্যক্ষদর্শী কোলাপাড়া গ্রামের মিতুল হোসেন জানান, সকাল ৭টার দিকে আকস্মিক ঝড়ে মুহূর্তের মধ্যে অনেক বাড়িঘর পেজো তুলার মত উড়িয়ে নিয়ে যায়। কয়েক মিনিটের এই ঝড়ে লন্ডভন্ড করে দেয়া বাড়িঘর। তিনি জানান, শুধু কোলাপাড় গ্রামেই অন্তত ৫০টি ঘরবাড়ি বিধস্ত এবং দুটি গরু মারা গেছে। পাশের রাঢ়ীখালে তিন দোকান বাজারে ৪০টি দোকান বিধস্ত হয়। আটটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এ ছাড়া বাঘড়া, আল আমিন বাজার, বীর তারা ভাগ্যকূল এলকায় বহু বাড়িঘর বিধস্ত ও গাছ পাড়া উপড়ে গেছে। ১৫ জন চিকিৎস্যা নিয়ে । এর মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জেলা লৌহজং, টঙ্গীবাড়ি, সিরাজদিখান এবংইই সদর উপজেলায় এই ঝড়ে গাছ পাড়া উপড়ে যায়। তবে ব্যাপক কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্তদের সরকারি সব রকম সহায়তা প্রদান করা হবে। শ্রনগরের ইউএনও ও এসি (ল্যান্ড) ঘটনাস্থলে রয়েছে। জরুরি সাহায্য প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি