ব্রিটিশ পার্লামেন্টে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন পুলিশ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। সেদিনই ২৩ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও অভিযোগকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে ওই যুবক আইনপ্রণেতা নন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই যুবককে আগামী জানুয়ারি মাসের আগে জামিনে মুক্তি দেওয়া হবে না। এ ঘটনার আরো তদন্ত হবে।
ওয়েস্টমিনস্টারে টেমস নদীর তীরে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন হাউস অব কমন্সের এক মুখপাত্র বলেছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং পার্লামেন্ট এ ব্যাপারে পুলিশের সঙ্গে কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













