বড় ভাই রুবেল হোসেন তিন ভাই-বোনকে খুন করেছে !


আল আমিন মুন্সী নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলায় তিন ভাই-বোনকে হত্যার অভিযোগে উঠেছে। অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরও একজন। বড় ভাই রুবেল হোসেন তাদের হত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে হবে।
মঙ্গলবার দিনগত রাত ১২টার পর সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইয়াসিন (১০) মরিয়ম (৭) ও মাহিয়া (৫) তারা আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালামের সন্তান। ঘটনার পর এলাকাবাসী ঘাতক রুবেলকে আটক করেছে। পারিবারিক বিরোধের জের ধরে রুবেল তার ছোট তিন ভাইবোনকে হত্যা করেছে বলে স্থানীয়রা জানান। আর বাধা দিতে গেলে আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় রুবেল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













