ভয়াবহ আগুন, বেঁচে গেলেন সব যাত্রী


রাস্তার পাশে দাউদাউ করে জ্বলছে একটি বিলাসবহুল বাস। দেখে মনে হতে পারে, যাত্রীদের কেউই অক্ষত নেই। অথচ বাস্তবতা হলো, বাসটির কোনো যাত্রীর এক চুলও ক্ষতি হয়নি। বেঁচে গেছেন ৩০ জনের সবাই।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ভারতের তেলেঙ্গানা রাজ্যে এমনই একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে। দুর্ঘটনাকবলিত বাসটি ওয়ারাঙ্গাল থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে ইঞ্জিনের ভেতর আগুনের ফুলকি দেখতে পান বাসচালক। তৎক্ষণাৎ তিনি যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
এ ঘটনার পর তেলেঙ্গানা রাজ্যের যোগাযোগমন্ত্রী পি মাহেন্দার রেড্ডি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে ভারতের উত্তর প্রদেশে একটি দোতলা বাসেও আগুন লাগে। সে সময় বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন। প্রথমে বাসটির ব্যাটারিতে আগুন লাগে। পরে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সবাই বাস থেকে দ্রুত নেমে যেতে সক্ষম হন।
২০১৭ সালের ডিসেম্বরেও ভারতের মধ্যপ্রদেশে একই ধরনের ঘটনা ঘটে। ডিজেল পাইপ বিস্ফোরণ হয়ে একটি বাসে আগুন লেগে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে জ্বলার পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













