ভাই-ভাবীকে কুপিয়েছে অপর ভাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাই-ভাবীকে কুপিয়ে জখম করেছে অপর ভাই। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নুর হোসেন (৩৫) ও তার স্ত্রী ফারজানা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী প্রধান বাড়ির মৃত আব্দুল গফুর প্রধানের ছেলে নুর হোসেন প্রধানের সঙ্গে তার ভাই আনোয়ার হোসেন প্রধান ও দেলোয়ার হোসেন প্রধানের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে আনোয়ার ও দেলোয়ার রাস্তা বানানোর জন্য নুর হোসেনের বসতঘরের দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করে। এতে নুর হোসেন বাধা দিলে একপর্যায়ে আনোয়ার ও দেলোয়ার ধারালো অস্ত্রে নুর হোসেনকে কোপায়। এ সময় নুর হোসেনের স্ত্রী ফারজানা স্বামীকে বাঁচাতে এলে তাকেও আঘাত করে তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল ইসলাম জানান, এ ঘটনায় ফারজানা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













